Breaking News
Home / TRENDING / সম্পর্কের চেয়ে সম্পত্তি বড়! বাড়ি লিখে দেওয়ার দাবিতে বৃদ্ধা মা’কে মার ছেলের  

সম্পর্কের চেয়ে সম্পত্তি বড়! বাড়ি লিখে দেওয়ার দাবিতে বৃদ্ধা মা’কে মার ছেলের  

নিজস্ব সংবাদদাতাঃ

সোনারপুরঃ সাম্প্রতিক সমাজ বিবর্তনে সম্পর্কের চেয়ে সম্পত্তি বড় হয়ে উঠছে। ফের তেমনই এক নির্মম ঘটনা সামনে এল। সম্পত্তি লিখে না দেওয়ায় ৭৬ বছরের অসুস্থ বৃদ্ধা মাকে মারধোরের অভিযোগ উঠল নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে। মারধোরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে ছেলে প্রসেনজিৎ কোলে ও বউমা পম্পা কোলের বিরুদ্ধে। নিরুপায় হয়ে সোনারপুর থানায় নিজের ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা অর্চনা কোলে। তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ ছেলে ও বউমাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার মিশনপল্লী এলাকায়।

অর্চনা কোলের স্বামী মারা যাওয়ার পর তিনি সোনারপুর মিশনপল্লী এলাকায় নিজের বাড়িতে ছেলে ও বউমার সঙ্গেই থাকতেন। কিন্তু সুখের সংসার ভেঙে যায় যবে থেকে বাড়ি নিজের নামে লিখে দেওয়ার দাবি করতে শুরু করে ছেলে প্রসেনজিত। যে কাজে রাজি হননি অর্চনা। তিনি জানিয়ে দেন যে তাঁর মৃত্যুর পরই বাড়ির অধিকার প্রসেনজিৎ পাবেন। এর মধ্যে শম্পা নামে এক বিবাহিতা মহিলাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তারপর থেকে শুরু হয় মায়ের উপর চরম অত্যাচার। ছেলে বউমার অত্যাচারে মাঝে বছর দুয়েক নবদ্বীপ ছিলেন বৃদ্ধা। কিছুদিন হল বাড়ি ফিরেছেন। এবং আসার পর থেকে ফের অত্যাচার শুরু করে ছেলে ও বউমা। গত ২৬ তারিখ থেকে যে অত্যাচার সহ্যের সীমা ছাড়ায়। ছেলে প্রসেনজিৎ বেধড়ক মারধোর করে মা অর্চনা কোলেকে। এরপরই বৃদ্ধা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্ত প্রসেনজিৎ ও শম্পাকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। বৃদ্ধা মা অর্চনা কোলের দাবি, বাড়ি ছেলের নামে লিখে দিলে ছেলে তাকে মেরে ফেলবে অথবা বাড়ি থেকে বের করে দেবে। তাই যতদিন তিনি বেঁচে আছেন ততদিন বাড়ি ছেলের নামে লিখে দেবেন না।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *