Breaking News
Home / TRENDING / একদিনে সর্বাধিক মৃত্যু ভারতে, সংখ্যা পৌঁছাল ৯৩৪

একদিনে সর্বাধিক মৃত্যু ভারতে, সংখ্যা পৌঁছাল ৯৩৪

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গত ২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটল ভারতে। কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত হয়ে একদিনে এতজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৪৩৫।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। এখনও পর্যন্ত সেখানে ৮,৫৯০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গুজরাতে আক্রান্ত ৩,৫৪৮ জন। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩,১০৮ জন। মধ্যপ্রদেশে ২,১৬৮ জন করোনায় আক্রান্ত। উত্তরপ্রদেশে আক্রান্ত ১,৯৫৫ জন। অন্ধ্রপ্রদেশে ১,১৮৩ জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনও পর্যন্ত ৬,৮৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনও রাজ্য নেই। তবে আক্রান্তের সংখ্যা দু-তিন হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *