Breaking News
Home / TRENDING / ‘উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হবে জুন মাসে।’ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হবে জুন মাসে।’ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উচ্চমাধ্যমিকের (Higher Secondary) বাকি পরীক্ষাগুলো হবে জুন মাসে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা জানিয়ে দিয়েছেন। এদিন তিনি বলেন, ”মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে। খাতা দেখা চলছে। ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা জুন মাসে করা হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা পাশ করিয়ে দিচ্ছি। কলেজে একটা করে সেমেস্টার এগিয়ে যাবে। শুধুমাত্র ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে”। মুখ্যমন্ত্রী আরও বলেন, “একাদশ শ্রেণির সব পরীক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হবে।”

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “উচ্চমাধ্যমিকের যে যে পরীক্ষা বাকি রয়েছে তা জুন মাসে হবে। তবে কবে কোন পরীক্ষা হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।” করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জারি হওয়া সতর্কবার্তার জেরে আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এই নির্দেশিকায় আগেই দিয়েছিল সরকার। তবে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের যাবতীয় উৎকন্ঠার অবসান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *