Breaking News
Home / TRENDING / নিজামুদ্দিন মার্কাজের মৌলনা সাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের

নিজামুদ্দিন মার্কাজের মৌলনা সাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিজামুদ্দিন মার্কাজের মৌলনা সাদ-এর (Moulana Shad) বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ। সেই সঙ্গে দুই হাজার বিদেশি তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হল। ৩১ মার্চ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সাদ সহ সাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ১৩ থেকে ১৫ ই মার্চ বড় জমায়েতের নির্দেশ অগ্রাহ্য করে সামাজিক দূরত্বের বিধি না মেনে এঁরা নিজামু্দ্দিন মার্কাজে জমায়েত করেন। এঁদের মধ্যে অনেকেই সেই সময় করোনা আক্রান্ত ছিলেন। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে জামাতের ১৫০০ সদস্য ছড়িয়ে পড়েন আর এঁদের মাধ্যমে ছড়িয়ে পড়ে রোগ।

জমায়েতের দ্বিতীয় দিনই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার ব্যাখ্যা চান মার্কাজ কর্তৃপক্ষের কাছে। মার্কাজ দাবি করে যে তাঁদের সদস্যরা লকডাউনের পর আটকে যান মসজিদেই। তাঁদের ফিরে যাওয়ার উপায় ছিল না। এই ঘটনার পরেই ফেরার হন সাদ। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে দিল্লির জাকির নগর থেকে। সেখান থেকেই এই অডিও বার্তায় জামাতের সদস্যদের সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না তাতেও। সাদ-এর আইনজীবী জানিয়েছেন তিনি আপাতত সেলফ কোয়েরান্টিনে রয়েছেন। এই পর্ব শেষ হলেই তিনি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *