Breaking News
Home / TRENDING / প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী চারদিন প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগ হতে পারে ঝড়ের। উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু-এক জেলায়।কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে চরমে। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের দু ডিগ্রি উঠল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১-৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি ।

আজ উত্তরবঙ্গের মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে। দুই বঙ্গেই আগামীকাল সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গল ও বুধবার । মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস । ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় বইবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ।

বুধবারেও কালবৈশাখী হতে পারে। মুর্শিদাবাদে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে নদীয়া, বীরভূমেও।উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের মত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *