চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে আগেই দেশ জুড়ে চলছে লকডাউন। কোভিড ১৯ সংক্রমণ থেকে অনেকটাই বেরিয়ে এসেছে দক্ষিণের রাজ্য কেরল (Kerala)। কিন্তু আচমকাই নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা কঠিন পদক্ষেপ নিল সেই রাজ্যের সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, আবুধাবি থেকে বিশেষ বিমানে ফেরা তাঁর রাজ্যের দুই ব্যক্তির করোনা-সংক্রমণ পাওয়া গিয়েছে। কেরলে ৫০৫ জন আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি মাত্র ১৭ জন। তবে আরও অনেকে দেশ-বিদেশ থেকে ফিরবেন। ভবিষ্যৎ পরিস্থিতির জন্য তৈরি হতে আগামীকাল থেকে শুরু করে প্রতি রবিবার সারা কেরলে শাটডাউন করা হবে।
শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কেরল সরকার জানিয়ে দিয়েছে, রবিবার দুধ, ওষুধ, চিকিৎসা পরিষেবা, দমকল, সংবাদমাধ্যম এই সমস্ত ক্ষেত্র ছাড়া অন্য কিছুই চলবে না। চিকিৎসা ছাড়া অন্য কোনও কারণেও রাস্তায় বেরোনো যাবে না। দেশের মধ্যে প্রথম করোনা সংক্রমণ দেখা দিয়েছিল কেরলে। এক সময় করোনা সংক্রমণে জেরবার হয়ে পড়েছিল এই রাজ্য। তৎপরতার সঙ্গে সিপিএমের পিনারাই বিজয়ন সরকার পরিস্থিতির মোকাবিলা করে এখন অনেকটাই ভালো জায়গায় রয়েছে। তাই কেরল সরকার চাইছে না সেই রাজ্যে করোনা ভাইরাসকে নতুন করে জায়গা দিতে। এই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news