চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পর এক সপ্তাহের মধ্যে কালবৈশাখীর মুখ দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। তারপরও প্রাকৃতিক দুর্যোগ কিছুতেই কাটতে চাইছে না বাংলা থেকে। ‘স্ট্রং সাউদার্লি’র জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং এর মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর সূত্রে।
কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ সক্রিয় হচ্ছে। আরব সাগর ও বঙ্গোপসাগরের আরো বেশি এলাকায় বিস্তার লাভ করবে আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপের সম্ভাবনা। এটি উত্তরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপ হয়ে। এর টানেই আরো গতি বাড়াবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কেরলে বর্ষা ঢুকবে নির্ধারিত সময় পয়লা জুন এই অনুমান আবহাওয়াবিদদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news