Breaking News
Home / TRENDING / আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৭২ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের দু একটি জেলায়। হতে পারে ভারি বৃষ্টিপাত।আগামী তিন দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Kolkata)। এই মুহূর্তে বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। এটি মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প তৈরি হওয়ায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

সোমবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ এখনো ধীরগতিতে চলছে। অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। বৃহস্পতিবার পর্যন্ত এটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়বে ৭০ কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।এই দুই দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।এখনো এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোন সম্ভাবনা কথা জানায়নি আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত এর সরাসরি কোনো প্রভাব এরাজ্যে পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *