চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের উত্তরবঙ্গের (North Bengal) দিকে সরছে মৌসুমী অক্ষরেখা। ফলস্বরূপ আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। অসমের বন্যার পরিস্থিতির প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা বিকানির, আজমেঢ়, পানাগড় হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। এর প্রভাবেই আরও এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবারে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়। প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা সামান্য বৃষ্টির পূর্বাভাস। আদ্রতা জনিত অস্বস্তি হবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news