চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বাংলা আজ বছরের সবচেয়ে উষ্ণতম দিন, বাংলার রাজধানীতে তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৪১ডিগ্রি সেলসিয়াস। জ্বলন্ত তাপপ্রবাহ উল্লেখযোগ্য অস্বস্তি বাড়াচ্ছে বঙ্গবাসীর এবং রাজ্য জুড়ে দৈনন্দিন জীবনকে যন্ত্রণাকাতর করে তুলেছে।
তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। গতকালই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ৩৯ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রা। গতকাল শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এই আবহেই পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করল কেন্দ্রীয় মৌসম ভবন (India Meteorological Department)। ১৬ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা করা হয়েছে।
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ১৩ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে, কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এই নির্দিষ্ট জেলাগুলিতে। এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news