Breaking News
Home / TRENDING / হাইকোর্টে মামলা থেকে শুনানি, এখন চোখের সামনেই, সরাসরি সম্প্রচারের অনুমতি

হাইকোর্টে মামলা থেকে শুনানি, এখন চোখের সামনেই, সরাসরি সম্প্রচারের অনুমতি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

দু’বছর আগে ভিন্ন সম্প্রদায়ের এক গৃহবধুর ঢোকার অনুমতি সংক্রান্ত মামলা দিয়েই শুরু হয়েছিল এই অভিনব কর্মসূচি। বিয়ের পর পুজোর আচার বিধির পালনে ঠাকুর ঘরে ঢুকতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন।

সেই সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্ট থেকে সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছিলেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের দুই বিচারপতির ওই সিদ্ধান্তের দু’বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে যুগান্তকারী পদক্ষেপ করল হাই কোর্ট (Calcutta Hich Court) প্রশাসন। এবার থেকে ঘরে বসেই সরাসরি মামলার শুনানি দেখতে পাবেন বিচারপ্রার্থীরা। শুধু মাত্র শুনানিই নয়, হাইকোর্টের এজলাসে ঘটে চলা যাবতীয় কার্যবিবরণীও দেখা যাবে।

তবে শুধুমাত্র তা আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেই সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। আপাতত হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাস ও হাই কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে হাই কোর্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদালতের গ্রীষ্মের অবকাশের আগেই মোট ৫২টি আদালত কক্ষে এই ‘লাইভ স্ট্রিমিং’ শুরু হয়ে যাবে। বিচারব্যবস্থায় এই পদক্ষেপকে যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে আইনজীবী মহল। এতে বিচারব্যবস্থা সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা কেটে যাবে বলেই মত হাই কোর্টের অধিকাংশ আইনজীবীর। পাশাপাশি, সরাসরি সম্প্রচার বিচারব্যবস্থার সঙ্গে বিচারপ্রার্থীদের যোগাযোগের মাত্রা বহু গুণ বাড়িয়ে দেবে বলেই মত অধিকাংশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *