ওয়েব ডেস্ক
দুর্গাপুজোর বিসর্জনের সময় সূচি বাড়ানো যায় কি না সে বিষয়ে রাজ্যকে বিবেচনা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিসর্জনের সময় রাত ১০ টা থেকে বাড়িয়ে রাত ১.৩৬ মিনিট করা যায় কি না সে বিষয়ে রাজ্যকে জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিসর্জন মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় যে, বিসর্জনের সময় রাত ৮ টা থেকে বাড়িয়ে ১০টা করা হয়েছে। এরপরের দিন অর্থ্যাৎ ৩০শে অক্টোবর রাত ১২টার পর থেকে মহরম পড়ে যাচ্ছে। আর অনেক ক্ষেত্রেই মহরমের দিন পড়ে গেলে মুসলিমরা তাজিয়া বের করে বলেও রাজ্যের তরফে জানানো হয়।
এ প্রসঙ্গেই বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান যে, ওই সময়ে তাজিয়ার কোনও রকম আবেদন রাজ্যের কাছে এসেছে কিনা? যদি তাজিয়ার কোনও আবেদন না এসে থাকে তাহলে বিসর্জনের সময় রাত ১০ টা থেকে বাড়িয়ে ১.৩৬ মিনিট করা যায় কিনা তা রাজ্য বিবেচনা করুক বলেই জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news