চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ক্রিকেটের ময়দানে দুজনেরই জুরি মেলা ভার। তবে ধোনি নাকি রোহিত ক্রিকেটের ময়দানে কে বেশি তৎপর তা নিয়ে এবার মুখ খুললেন হরভজন সিং। তাঁর মতে, ম্যাচের শেষ তিন ওভারে সবসময় তৎপর থাকেন মাহি । তবে রোহিত শর্মা কিন্তু আরও বেশি তৎপর থাকেন সবসময়। ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলের সাক্ষাৎকারে পাঞ্জাবপুত্র তথা ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং জানান, ”যে কোনও দিন, যে কোনও সময়ে রোহিত শর্মা ভয়ংকর। ওকে বল করা খুব কঠিন। মহেন্দ্র সিং ধোনিকে খুব বেশি বল আমি করিনি। কারণ ধোনি যখন ব্যাট করতে আসত, তখন আমার স্পেল শেষ হয়ে যেত। কিন্তু যতটুকু বল করেছি, ধোনিকে আউটও করেছি। শেষ তিন ওভারে ধোনি খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। সেই সময়ে আমার ওভার শেষ হয়ে যেত।”
তবে রোহিত শর্মার কথা উঠতেই প্রশংসায় পঞ্ছমুখ হরভজন । রোহিত প্রসঙ্গে এদিন তিনি বলেন, ”ম্যাচের উপরে প্রভাব বিস্তার করে রোহিত। ব্যাটিং দক্ষতার দিক থেকে ক্লাস প্লেয়ার ও। ফিনিশার হিসেবে ধোনি বিপজ্জনক বটে কিন্তু রোহিত যদি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যায়, তাহলে ওর থেকে ভাল প্লেয়ার আর কেউ নেই।”
তবে সব শেষে দুই ক্রিকেট তারকা কেই প্রশংসা করেছেন হরভজন সিং । তিনি বলেন খেলার মাঠে দলের সকলকেই সমান ভাবে দায়িত্ব নিতে হয় । টিম কে জেতানোর ভার সকলেরই, তার মধ্যেও কেউ একটু বেশি এক্টিভ আবার কেউ একটু কম । তবে কি কোনভাবে রোহিতের তুলনায় মাহি কে পিছিয়ে রাখলেন হরভজন! এই প্রশ্নই ঘুরছে অনুগামী মহলে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news