চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
গত সপ্তাহে বাড়িতে টানা ১৫ ঘণ্টার তল্লাশিতে বহু নথি উদ্ধার হয়েছে, আর তার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি খতিয়ে দেখতে আরও জিজ্ঞাসাবাদের জন্য তলব তেহট্টের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহাকে। আজ নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাকে সিবিআই (CBI) দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে, শুধু আজ নয়, বুধবারও তাকে ডাকা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিধায়কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নদিয়ার তেহট্টের (Tehatta) কড়ুগাছি এলাকায় বিধায়কের বাড়ি, অফিস ও তার ঘনিষ্ঠদের বাড়িতে টানা ১৫ ঘণ্টা করে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা, তাতে প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। একাধিক দপ্তরে নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। সেসবের বিস্তারিত জানতেই ফের তাপস সাহাকে (Tapas Saha) জেরার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।
শিক্ষা দুর্নীতিতে শাসকদলের একের পর এক বিধায়ক গ্রেপ্তার হয়ে জেলবন্দি। পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা – এই তিনজনকে গ্রেপ্তারির পর সিবিআই মনে করছে, আরও বহুদূর বিস্তৃত দুর্নীতির জাল। সন্দেহভাজন হিসেবে তাই তেহট্টের বিধায়কের নাম হাতে পাওয়া পর, গত সপ্তাহে তার ডেরায় দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা।
তল্লাশি চলে ঘনিষ্ঠদের ডেরাতেও। ১৫ ঘণ্টার তল্লাশির পরও অবশ্য তাপস সাহা কিংবা তাঁর ঘনিষ্ঠদের কাউকেই গ্রেপ্তার করেনি সিবিআই। তবে উদ্ধার হওয়া নথিগুলিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসে সিবিআইয়ের হাতে। শিক্ষা-সহ বিভিন্ন দপ্তর তো বটেই, আমলা নিয়োগেও মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news