Breaking News
Home / TRENDING / পুলিশি ‘অত্যাচারে’ উত্তেজনা, অবরোধ, আতঙ্কিত হরিহরপাড়া

পুলিশি ‘অত্যাচারে’ উত্তেজনা, অবরোধ, আতঙ্কিত হরিহরপাড়া

চিরঞ্জিৎ ঘোষ:

পুলিশি ‘অত্যাচারে’ আতঙ্কিত মুর্শিদাবাদের হরিহরপাড়া। সোমবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনিপুর এলাকায় স্থানীয় পুলিশ বেশ কিছু বাইক আটকিয়ে উপরি টাকা তুলছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী আসে। এরপর পুলিশ স্থানীয়দের উপর অতর্কিতে লাঠি চালাতে শুরু করে বলে অভিযোগ।

পুলিশের লাঠি চার্জের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আরও অভিযোগ, কিছু পরে এলাকায় ঢুকে বাড়ির লোকেদের উপর পুলিশ অত্যাচার করে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কর্মী ও আধিকারিকরা বাড়ির মেয়েদের বিনাপ্ররোচনায় মারধর করে। সব মিলিয়ে তীব্র উত্তজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর কার্যত এলাকাছাড়া স্থানীয় পুরুষরা। বর্তমানে হরিহরপাড়ায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, সম্প্রতি হরিহরপাড়া থানায় নতুন পুলিশ আধিকারিক যোগ দিয়েছেন। এরপরই পথ নিরাপত্তায় কড়াকড়ি শুরু হয়। বাইক আরোহীদের বিভিন্ন কারণে আটকায় পুলিশ। বিনা হেলমেটে বাইক চালালে উপযুক্ত ব্যবস্থাও নিচ্ছিল তাঁরা। এদকে অতিরিক্ত ধরপাকড় নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দানা বাধছিল। সম্প্রতি বেশ কয়েকজন বাইক আরোহীকে মারধরেরও অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে। আর এদিনের ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। গোটা ঘটনার প্রতিবাদে এদিন হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কের উপর গাছের গুড়ি ফেলে অবরোধ করে স্থানীয়রা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *