নিজস্ব প্রতিনিধি।
বৃস্পতিবার সকালে হঠাৎই মাঝারিমাপের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল লখনউ আদালত।বিস্ফোরণস্থল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস লখনউ বিধানসভা একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনার পর দারুণ শোরগোল আর আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। বিস্ফোরণে আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের বক্তব্য একটি মামলায় বাদী বিবাদী উকিলদের বচসা গড়ায় হাতাহাতিতে, সেখান থেকে বিস্ফোরণ হয়। এই বোমাটি আগে থেকেই আদালতে নিয়ে এসেছিল উকিলপক্ষ। পরে আরও দুটি বোমা আনা হয় তাঁদের নির্দেশে। হাতাহাতির মধ্যেই একটি বোমা ফাটানো হয়।
লখনউ বার অ্যাসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক সজ্ঞীব লোধী দাবি করেন, বোমাটি ছোঁড়া হয়েছিল তাঁর উদ্দেশ্যেই। বরাতজোড়ে প্রাণে বাঁচেছেন তিনি। পুলিশ এবং ডগ স্কোয়াড ঘটনাস্হলে এসে পৌঁছয়।পুলিশ সূত্রে খবর যে বোমাটি ফেটেছে সেটি স্থানীয় এলাকায় তৈরি। এই বোমাটি ছাড়াও আরও তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।শুধুই কি উকিলদের সংঘর্ষ না কি এই ঘটনার পিছনে আরও বড় কোনও অভিসন্ধি আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news