নীল বণিক
কুণাল চক্রবর্তী
বিমল গুরুঙ্গ এবার মেঘনাদ অবতারে!মমতা-প্রশাসন তাঁকে হন্যে হয়ে খুঁজছে। কিন্তু তিনি থেকেও নেই আবার না থেকেও আছেন! পশ্চিমবঙ্গের পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার, ভিডিয়ো বার্তায় সশরীরে আবির্ভূত হয়ে জানালেন বিমল গুরুঙ্গ। বুধবার একটি অসমর্থিত খবর ছড়িয়ে পড়েছিল যে গুরুঙ্গকে গ্রেফতার করা হয়েছে। আজ, বৃহস্পতিবারই গুরুঙ্গ তাঁর বার্তায় জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। বলেন, “সুস্থ আছি৷ দেশেই রয়েছি৷ গোর্খা জাতির স্বপ্ন পূরণের জন্য লড়াই করছি৷ পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে গ্রেফতার করতে পারেনি৷ গ্রেফতারের খবর গুজব৷” তাঁর দাবি তিনি দেশে আছেন। তবে তাঁর হদিশ নেই ইন্টেলিজেন্সের কাছে! দলের কর্মীদের উদ্দেশে গুরুঙ্গের বার্তা, “আমার সুস্থ থাকার খবর সমস্ত কর্মীর কাছে পৌঁছে দিন৷” দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news