ওয়েব ডেস:
জামিন পেলেন গুরমিত রামরহিম। ধর্ষন কাণ্ডে নয়, ৪০০ সাধুকে জোর করে নির্বীজকরণের মামলায়। আজ স্বঘোষিত গডম্যান রাম রহিমকে জামিন দিল পাঁচকুলা সিবিআই কোর্ট। যদিও এই রায়ে বিশেষ সুবিধা হচ্ছে না। কারণ ধর্ষণের অভিযোগে তার ২০ বছরের কারাদণ্ড যথারীতি বহাল রয়েছে।
রাম রহিমের ভক্ত সাধুদের জোর করে নির্বীজকরণের অভিযোগে রামরহিম সিং-সহ আরও দু’জন চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছিল সিবিআই৷ তাঁরা হলেন পঙ্কজ গর্গ এবং এম পি সিং।
অভিযোগ, সিরসা ডেরার সাধু-শিষ্যদের জোর করে নির্বীজকরণ করাতেন ‘গডম্যান’৷ ইতিমধ্যে রামরহিমের ডান হাত ডাক্তার মহিন্দর ইনসানকেও পুলিশ গ্রেপ্তার করেছ৷ তাঁর সাহায্যেই ডেরায় নির্বীজকরণের অপরেশন চলত৷ পাশাপাশি পাঁচকুলা সংঘর্ষেও নাম জড়িয়েছিল ওই চিকিৎসকের৷
উল্লেখ্য, রাম রহিমের প্রাক্তন গাড়িচালক খট্টা সিং বিষয়টি প্রকাশ্যে আনেন৷ মহিলাদের উপর যৌন নির্যাতন ও পুরুষদের নির্বীজকরণের কাজ ফাঁস করেছিলেন খট্টা সিং৷ ডেরা সচ্চা সওদার সাধু হংসরাজ চৌহান ২০১২ সালের ১৭ জুলাই হাইকোর্টে পিটিশন ফাইল করে সাধুদের উপর হওয়া এই অত্যাচারের অভিযোগ করেন৷
সে সময় হংসরাজ জানিয়েছিলেন, রাম রহিমের আশ্রমে প্রার্থনার পর নেশার ক্যাপসুল দেওয়া হত৷ এর পর সেই ব্যক্তির সঙ্গে কী হত, তা সেই ব্যক্তিও টের পেতেন না৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news