নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি: এবার স্কুল শিক্ষদের টিউশনের পক্ষে সরব হলেন অভিভাবকেরা। এর থেকে একটা বিষয় পরিস্কার যে অভিভাবকেরা স্কুলের পাঠকে ভরসা করেন না। তাই শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মা-বাবা এদিন পথে নামেন। তাদের দাবি, স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দিতে হবে, অন্যথায় স্কুলের মধ্যেই আলাদা কোচিং-এর ব্যবস্থা করতে হবে। এই দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল হয় পথে। মিছিল শেষে জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় পরিদর্শক (শিলিগুড়ি শিক্ষা সেল) তপন কুমার বসুর হাতে একটি স্মারকলিপি জমা দেন অভিভাবক মঞ্চের সদস্যরা।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে অভিভাবক মঞ্চের মিছিলটি যায় শিলিগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর অবধি। এরপর স্মারকলিপি জমা দেন অভিভাবকেরা। অভিভাবকেরা জানান, বহুদিন ধরেই আমরা এই দাবিটি জানিয়ে আসছি। কিন্তু কোনও লাভ হয়নি। যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। শীঘ্রই তাঁদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকি দেন অভিভাবক মঞ্চের সদস্যেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news