Breaking News
Home / TRENDING / ‘গ্রুপ C’ তে ৮৪২ জনের চাকরি বাতিল, তাতেও কি ৫৭ জনের ছাড় মিললো ?

‘গ্রুপ C’ তে ৮৪২ জনের চাকরি বাতিল, তাতেও কি ৫৭ জনের ছাড় মিললো ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

এবার ‘গ্রুপ C’ তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল ১২টার মধ্যে SSC-কে সুপারিশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, ৫৭ জনকে কোনও সুপারিশ দেয়নি SSC। ফলে তাদের বাদ দিয়ে বাকি ৭৮৫ জনের সুপারিশ প্রত্যাহার করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই ৮৪২ জন আর স্কুলে প্রবেশ করতে পারবেন না। তাদের বেতন ফেরত দিতে হবে কিনা সেই বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত নিয়ে জানাবে।

গ্রুপ ডির পর এবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। SSC-র সুপারিশ ছাড়াই চাকরি করছেন ৫৭ গ্রুপ সি কর্মী। তাদের নামের তালিকা প্রকাশ করার জন্য SSC-কে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

তার নির্দেশ পাওয়ার পরেই তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন, তাদের ওয়েবসাইটে এই ৫৭ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে বাগ কমিটি রিপোর্টে বলেছে ৩৮১ জন প্রার্থীকে সুপারিশ না দিলেও তারা চাকরি করছে। যদিও SSC-র বক্তব্য এই সংখ্যাটা ৫৭ জন।

উল্লেখ্য, বেআইনি নিয়োগের চুলচেরা বিশ্লেষণে এবার বোর্ডকে নিয়োগের যাবতীয় তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনটে পনেরো মিনিট নাগাদ ফের এজলাসে আসবেন তিনি। সেই সময় SSC-র চাকরি খারিজের বিষয়ে বক্তব্য শোনার পর লিখিত রায় দেবেন তিনি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিছুদিন আগেই ১৯১১ জন গ্রুপ ডি চাকরিপ্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরেই সেই নির্দেশে তাদের নামের তালিকা প্রকাশ করেছিল SSC। শুধু তাই নয়, ওই শূন্যপদে নিয়োগের জন্যও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *