Breaking News
Home / TRENDING / মমতার বিরুদ্ধে মহাজোটের ডাক মুকুলের

মমতার বিরুদ্ধে মহাজোটের ডাক মুকুলের

নীল বণিক :
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় পতাকা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে সব দলকে আহ্বান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন রাজ্যের গণতন্ত্র কারা হত্যা করছে তা খুঁজে বার করতে হবে। যদি দেখা যায় গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করছেন, তাহলে সবাই মিলে একসঙ্গে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নামুন। পাশাপাশি রাজ্যের বুদ্ধিজীবীদের কাছেও মুকু্ল রায়ের আবেদন করেন প্রথমে রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে হবে, মিছিল পরে হবে। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে মুকুল বলেন পুলিশের মদতেই সন্ত্রাস করে বিজেপিকে মনোনয়ন তুলতে দিচ্ছে না তৃণমূল। পুলিশ তুলে নিলেই স্পষ্ট হয়ে যাবে কার মনোনয়ন বেশী জমা পড়ে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *