চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গরুপাচার কাণ্ডে এনামুল ও ‘কয়লা মাফিয়া’ লালার তাণ্ডব। এই ইস্যুতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করা টুইটে ফের পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। চলতি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) দু’দিনের রাজ্য সফরে আসেন। ঠিক সেই সময়েই আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীর বাড়ি এবং কার্যালয়ে অভিযান চালায় আয়কর দফতর।
https://twitter.com/jdhankhar1/status/1330328399324188672?s=19
আয়কর দফতর কয়লা কাণ্ডে যুক্ত অনুপ মাজি ওরফে লালা ও বেশ কিছু ব্যবসায়ীর কলকাতা, আসানসোলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পেয়েছে। নথির ভিত্তিতে তারা জেনেছে রাজ্যের ভিতর গরুপাচারে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে কয়লা ব্যবসায়ীদের যোগ রয়েছে। উভয়পক্ষই রাজ্যের বেশ কিছু প্রভাবশালীদের সঙ্গে সখ্য রেখে নানা বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। এদিন সকালে সেই প্রসঙ্গ টেনেই রাজ্যপাল জগদীপ ধনখড় আক্রমণ করেছে রাজ্য সরকার ও পুলিশকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news