Breaking News
Home / TRENDING / রাজ্যপালের মুখের ওপর বন্ধ বিধানসভার গেট, সংসদীয় গণতন্ত্রের কালো দিন, বললেন সোমেন মিত্র

রাজ্যপালের মুখের ওপর বন্ধ বিধানসভার গেট, সংসদীয় গণতন্ত্রের কালো দিন, বললেন সোমেন মিত্র

নিজস্ব সংবাদদাতা।

বিধানসভা ভবনে রাজ্যপালকে প্রবেশ করতে ‘না দেওয়ার’ ঘটনার তীব্র নিন্দা করলেন বর্ষীয়ান রাজনীতিক ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল বিধানসভা ভবনের ফটকে পৌছে দেখেন, তাঁর প্রবেশের জন্য নির্দিষ্ট ৩ নম্বর গেট বন্ধ। তাঁর আগমনের আগাম খবর বিধানসভার অধ্যক্ষের কাছে ছিল বলেই খবর। এমনকি বিধানসভা ভবনের পাঠাগারটি ঘুরে দেখার ইচ্ছাও প্রকাশ করেছিলেন রাজ্যপাল ধনখড় জগদীপ ধনখড়। ৩ নম্বর গেট বন্ধ দেখে তিনি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট ৪ নম্বর গেটের দিকে যান। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)।

এদিনের ঘটনা যে নজিরবিহীন তা এক বাক্যে স্বীকার করছে সব মহল। সোমেন মিত্র বলেন, “সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি কালোদিন বলে চিহ্নিত হয়ে থাকবে।” তাঁর বক্তব্য, রাজ্যের সাংবিধানিক প্রধান ইচ্ছা সত্ত্বেও বিধানসভায় ঢুকতে পারবেন না, এটা কল্পনরও অতীত। কোনও গণতান্ত্রিক দেশে এমনটা যে হতে পারে তা ভাবাও যায় না। সোমেন আরও বলেন, মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার সদস্যরা যদি কোনওদিন তাঁর কথা না শোনে তাহলে কেমন হবে! বৃহস্পতিবার এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমেন আরও বলেন, “এইসব কাণ্ড মুখ্যমন্ত্রীর অজান্তে হচ্ছে বলে আমি মনে করি না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *