Breaking News
Home / TRENDING / সমাবর্তন অনুষ্ঠানে এসে বিশ্বভারতীর পড়ুয়াদের মন জিতলেন রাজ্যপাল

সমাবর্তন অনুষ্ঠানে এসে বিশ্বভারতীর পড়ুয়াদের মন জিতলেন রাজ্যপাল

সূর্য সরকার।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে পড়ুয়াদের আবদার মেনে সকলের সাথে ছবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার বিশ্বভারতীতে রয়েছে ৫০তম সমাবর্তনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান ঘিরে চরম উৎসাহ উদ্দীপনা রয়েছে বিশ্বভারতীর (Biswabharati) পড়ুয়াদের মধ্যে। কারণ এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে রবিবার বিকাল ৪টের সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাজ্যপাল জগদীপ ধনখড় এসে পৌঁছেছেন বিশ্বভারতীতে।

রাতে রাষ্ট্রপতি ছিলেন রথীন্দ্র অতিথি গৃহে। এদিন সকালে রাষ্ট্রপতি ও রাজ্যপাল প্রাতঃভ্রমণের বের হন। এরপর রাজ্যপাল জগদীপ ধনখড় সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার সময় বিশ্বভারতী পড়ুয়ারা আবদার করেন তাঁর সঙ্গে ছবি তোলার। সেই আবদার মেনে রাজ্যপাল গাড়ি থেকে নেমে বিশ্বভারতীর পড়ুয়াদের সাথে একান্তে মিশে যান। তাদের সূ তোলেন ছবিও। এরপরেও আবার সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান মঞ্চের দিকে রওনা হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *