নীল রায়।
গো-মাতার সমালোচনাদের ক্ষমা করতে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ার যাবতীয় অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একটি গরুকে খাবার খাওয়াচ্ছেন মেদিনীপুরের সাংসদ। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, “শ্রী শ্রী মায়াপুর ধাম – ইসকন মন্দিরে গোশালা দর্শন। হে গোমাতা যারা তোমাদের প্রশংসা সহ্য করতে পারে না , তাদের তোমরা ক্ষমা করে দাও। গোমাতার জয় হোক !” নবদ্বীপ ও মায়াপুর এখন রাস উৎসবে মাতোয়ারা। সম্ভবত সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতি সেখানে গিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ইচ্ছাকৃতভাবেই দিলীপ ঘোষ মায়াপুর ধামের ইসকন (ISCON) মন্দিরের গোশালায় গিয়ে ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বর্ধমানের এক জনসভায় গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন দিলীপ! শুধু তাই নয়, সূর্যালোক পড়লে গরুর কুজে স্বর্ণনালী তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। এমনকি বিদেশী গরুকে আন্টি বলেও সম্বোধন করেছিলেন। গরু প্রসঙ্গে এমন মন্তব্যের কারণে তাঁকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনার মুখে। কিন্তু, তাতেও দমে না গিয়ে নিজের গো-তত্ত্ব প্রমাণ করতে পোল্যান্ডের (Poland) গবেষণাপত্র নিয়ে পাল্টা সরব হন মেদিনীপুরের (Medinipur) সাংসদ। এদিন আরও এককদম এগিয়ে তাঁর সমালোচকদের গোমাতাকে ক্ষমা করতে বলে আক্রমণই করেছেন বিজেপি সভাপতি, এমনটাই মত রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news