Breaking News
Home / TRENDING / রাজ্যপালের বাজেট ভাষন নিয়ে দুশ্চিন্তায় রাজ্য সরকার

রাজ্যপালের বাজেট ভাষন নিয়ে দুশ্চিন্তায় রাজ্য সরকার

নীল রায়।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বাজেট ভাষন নিয়ে দুশ্চিন্তায় রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তাঁকে বোলপুর সফরে হেলিকপ্টার বরাদ্দ করেছিল নবান্ন। কিন্তু, বোলপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যপাল স্পষ্ট করছেন, সাংবিধানিক অধিকার মেনে তিনি বাজেট ভাষনে নিজের মতামত দেবেন। তাঁর এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়ে গিয়েছে তৃণমূলে।

রাজ্যপালের বক্তৃতা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল এইরকম একটা আবহ তৈরি করেছেন। তবু আশা করছি, তিনি সংবিধান ও বিধানসভার নিয়ম নীতির মধ্যে থেকেই কর্তব্য পালন করবেন।” স্পিকারের বক্তব্যেও ধরা পড়েছে উদ্বেগ। কারণ, গত বছর নভেম্বর মাসে সংবিধান দিবসে বক্তৃতা করতে এসে রাজ্যপাল জগদীপ ধনখড় নিজের বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের দরাজ হস্তে প্রশংসা করে বিতর্ক বাড়িয়েছিলেন। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

যেই কারণে রাজ্য সরকার এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছে রাজ্য সরকার। কিন্তু, বোলপুরে রাজ্যপালের মন্তব্যে অশনি সংকেত দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *