ওয়েব ডেস্ক:
এবার সংকট গোয়ায়! দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০ কংগ্রেস বিধায়ক। সূত্রের খবর, বুধবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন ১০ কংগ্রেস বিধায়ক। বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকরও রয়েছেন এই দলে। নতুন সরকারে তাঁকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে খবর। দলত্যাগী বাকিরা হলেন বাবুশ মোনসেরাটে, জেনিফার মোনসেরাটে, টোনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেরিয়া, ফিলিপে রডরিগজ, ক্লাফাসিও, উইল্ডফ্রে ডি সিলভা, নীলকান্ত হালানকার ও ইসিডোরে ফার্নান্ডেজ। বিজেপির অন্দরের খবর, বৃহস্পতিবারই দলত্যাগী নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।
প্রসঙ্গত, গোয়া বিধানসভায় আসনসংখ্যা ৪০। বর্তমানে সেখানে বিজেপির ১৭, কংগ্রেসের ১৫, এনসিপির ১, মহারাষ্ট্র গো মন্তক পার্টির ১, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ বিধায়ক রয়েছেন। ফলে এই ১০ বিধায়ক বিজেপিতে যোগ দিলে বিজেপির হাতে বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭-এ।
এনিয়ে গোয়া বিধানসভায় ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানান, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছেন ১০ বিধায়ক। স্পিকার রাজেশ পটনাইক তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। আসল কথা হল, গোয়ার ছবি বদলাতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news