Breaking News
Home / TRENDING / হাথরসের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের বয়ান শুনল সিবিআই

হাথরসের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের বয়ান শুনল সিবিআই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ হাথরাস গণধর্ষণ কাণ্ডে (Hathras Gangrape Case) নির্যাতিতার পরিবারের বয়ান শুনল সিবিআই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (CBI) একটি দল আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। আর এই সময়ে নির্যাতিতার পরিবারের সদস্যদেরকে দীর্ঘ ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের ওই দল জিজ্ঞাসাবাদ হয়ে যাওয়ার পর তাঁরা বাড়ি ছেড়ে চলে যান। যতদূর জানা গিয়েছে নির্যাতিতার পরিবার পরিদর্শনে আসা সিবিআইয়ের ওই দল নির্যাতিতার মা ও বৌদিকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেন। জানা গিয়েছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছোটু কেও জিজ্ঞাসাবাদ করেন। নির্যাতিতার ফোনের কল ডিটেলস এর উপর ভিত্তি করেই এই জিজ্ঞাসাবাদ করা হয়। যতদূর জানা যাচ্ছে নির্যাতিতার ফোনের কল ডিটেইলসে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রধান এক অভিযুক্তের নাম পাওয়া গিয়েছে। ধরে নেওয়া হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে নির্যাতিতার দীর্ঘদিনের যোগাযোগ ছিল।

প্রসঙ্গত সেপ্টেম্বরের ১৪ তারিখে ১৯বছরের এক দলিত তরুণীকে উত্তরপ্রদেশের হাথরাসে চারজন মিলে গণধর্ষণ করে এবং নির্মম অত্যাচার চালায়। অভিযুক্তরা প্রত্যেকেই উচ্চবর্ণের। নির্মম অত্যাচারের এই যন্ত্রণা নিয়ে নির্যাতিতা দিল্লির একটি হসপিটালে তার প্রাণ ত্যাগ করে। তার মৃত্যুর পর উত্তর প্রদেশে পুলিশের একটি দল তার মৃত দেহকে একটি অ্যাম্বুলেন্সে করে তার গ্রামে নিয়ে আসে। নির্যাতিতার পরিবারের আপত্তি থাকলেও পুলিশ জোর করে একটি নির্জন জায়গায় নির্যাতিতার দেহ পুড়িয়ে ফেলে। সিবিআই নির্যাতিতার পরিবার কে জিজ্ঞাসাবাদ করছে, নির্যাতিতার ভাইয়ের জবানবন্দি রেকর্ড করেছে সিবিআই। সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে এ নির্যাতিতার এলাকায় গিয়ে তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করেছেন। প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট হাতরাস কান্ডে নির্যাতিতার দেহ রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া কে মানবাধিকার লঙ্ঘনের আওতায় এনেছে। উত্তরপ্রদেশ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *