চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দক্ষিণ আফ্রিকায় (South Africa) কালো মানুষের অধিকারের জন্যে লড়ে তাঁর আন্দোলনের জীবন শুরু হয়েছিল। আজ, তাঁর প্রয়ানের এত বছর পর সেই কোলোদের হাতেই চরম অপমানিত হতে হল মোহনদাস কর্মচন্দ গাঁধি কে (Mohandas Karamchand Gandhi) । ওয়াশিংটন ডিসি তে ভারতীয় দূতাবাসের সামনে গাঁধির মূর্তি তে অশ্লীল শব্দের গ্রাফিতি করে মহাত্মার স্মৃতি কে অপবিত্র করল ব্ল্যাক লাইভ ম্যাটারস (Black lives mattwrs) -এর প্রতিবাদীরা।
লজ্জা ঢাকতে আপাতত গাঁধি মূর্তি ঢেকে রাখা হয়েছে। ঘটনার তদন্তে মূর্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পার্ক সিটি পুলিশ। মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যুর পর যে হিংসাত্মক প্রতিবাদ শুরু হয়েছে আমেরিকা জুড়ে, সেই আগুনের আঁচেই এবার দগ্ধ হতে হল গাঁধিকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news