ওয়েব ডেস্ক:
পুরুলিয়া, ১ অক্টোবর: ২রা অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মতিথির প্রাককালে পুরুলিয়ায় তাঁর ঐতিহাসিক আগমন নিয়ে একটি বিশেষ ফোটো গ্যালারির উদ্বোধন করল ভারতীয় রেল।
মহাত্মা গাঁধীর পুরুলিয়া সফরের ঐতিহাসিক সময়কে সামনে রেখে পুরুলিয়া স্টেশনে খোলা হল একটি বিশেষ গ্যালারি। সেপ্টেম্বরের শেষ দিনে পুরুলিয়া স্টেশনের প্রবেশ পথের পাশেই এই গ্যালারিটির উদ্বোধন করেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম শারদ কুমার শ্রীবাস্তব এবং পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত। এই গ্যালারিতে মহাত্মার বিভিন্ন ছবি বাণী প্রদর্শিত হয়েছে।
উল্লেখ্য ১৯২৫ সালের ১২ ও ১৩ সেপ্টেম্বর বিহার কংগ্রেসের ১৬তম সন্মেলন হয় পুরুলিয়া শহরে। তিনি সেবার পুরুলিয়ায় এসে সাত দিন ছিলেন। মহাত্মা গাঁধীর আবেদনকে সামনে রেখে তৎকালীন মানভূম বর্তমানের পুরুলিয়া জেলায় স্বাধীনতা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। সেই সব দিনের কথা উঠে এসেছে নতুন গ্যালারিতে। স্বচ্ছতা আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের থেকে কম গুরুত্বপূর্ণ মনে করতেন না জাতীর জনক। তিনি নিজের জীবনে নানা ভাবে স্বচ্ছতাকে তুলে ধরেছেন। ছবির এই গ্যালারিতে সেই বার্তারও উল্লেখ রয়েছে।
গ্যালারি উদ্বোধনের অনুষ্ঠানে স্বচ্ছতা নিয়ে একটি সুন্দর নাটক হয়। তাতে সামাজিক স্বচ্ছতার বার্তা দেওয়া হয় জনগণকে। এছাড়া পুরুলিয়া স্টেশনের ফুট ওভার ব্রিজের সিঁড়িতে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়। রঙ আর তুলিতে শিল্পী ফুটিয়ে তোলেন জলের মূল্য। পরিশ্রুত জল ছাড়া পৃথিবী আমাদের মতো প্রাণীর বসবাসের যোগ্য থাকবে না, এই বার্তা উপস্থাপিত করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news