প্রসেনজিৎ মাহাতো ঃ
গোয়ায় আবাসিক শিবির করবে বাগান। শিল্টনরা গোয়া যাবে ৮ জুলাই। ১০ দিনের আবাসিক শিবিরের মূল উদ্দেশ্য হল দলগত সংহতি বাড়ানো। বৃহস্পতিবার সকালে বাগান মাঠে সরকারিভাবে অনুশীলন শুরু করলেন বাগান কোচ ভিকুনা। দুদিন ধরে অনুশীলন চললেও সদস্য-সমর্থকদের সেভাবে চোখে পড়েনি। তবে এদিন শুরু থেকেই ছিল প্রচুর ভিড়। ব্যান্ড নিয়ে বাগান কোচ-ফুটবলারদের উৎসাহ দিলেন সমর্থকরা। অনুশীলন শেষে ফিল গুড পরিবেশের মাঝে দাঁড়িয়ে চিফ কোচ কিবু ভিকুনা বলেন, ‘আবাসিক শিবিরে ফুটবলারদের আরও বেশি করে জানার সুযোগ মিলবে। বোঝাতে সুবিধা হবে আমি কী চাই ওদের কাছে। ফিজিক্যাল ফিটনেস ও কৌশলের ওপর জোর দেওয়া সম্ভব হবে। আপাতত একটাই লক্ষ্য কলকাতা লিগের জন্য দলটা তৈরি করা।’ সমর্থকদের উদ্দেশ্যে ভিকুনা বলেন, ফুটবলারদের পাশে থাকুন, এই মরশুমে আপনাদের সাফল্য এনে গর্বিত করবেন ওরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news