চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মৌসুমী অক্ষরেখার হিমালয় সংলগ্ন এলাকার দখিনা বাতাসে ভর করে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে। আসামে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গে (North Bengal)। অসম, মেঘালয় ও ভারী বৃষ্টির সর্তকতা।উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতাও জারি করা হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। দার্জিলিং জেলা সহ ওপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ১৪.৩ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news