Breaking News
Home / TRENDING / দ্বিতীয় হুগলি সেতুতে ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে

দ্বিতীয় হুগলি সেতুতে ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে

নিজস্ব সংবাদদাতা

ফের রাতের শহরে পথ দুর্ঘটনা ঘটল। বুধবার রাত ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর (Second Hoogly Bridge) ওপর, পরপর ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় একজন চালক অল্পবিস্তর আহত হন। এর জেরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ব্রিজের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটি কন্টেনার।

টোল প্লাজার (Toll Plaza) কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দাঁড়িয়ে পড়ে কন্টেনারটি। বিশালাকায় একটি কন্টেইনার ওইভাবে দাঁড়িয়ে পড়ায় পেছনে থাকা পরপর আরও চারটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। গাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়। পরে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে হেস্টিংস থানায় নিয়ে যায় পুলিশ। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *