নীল রায়। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন ফিরাহাদ হাকিম। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃনমূলের প্রাক্তন সাংসদ রত্না দে নাগ। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার পর রত্না দে নাগকে এই নতুন দায়িত্বে আনা হল। ১২ সদস্যের নতুন কমিটির নামও ঘোষিত হয়েছে। সেখানে ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। এছাড়াও নতুন কমিটিতে রয়েছেন জেলাশাসক, স্থানীয় বিডিও, বিধায়ক রাচপাল সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান। প্রসঙ্গত, বছর তিনেক আগে যখন তারকেশ্বর উন্নয়ন পর্ষদের পদে ফিরহাদ হাকিমকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন বেশ বড়োসড়ো বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু তা সত্বেও ওই পদ থেকে তাঁকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে হুগলি জেলার ভোটের বড় রকমের থাবা বসিয়েছে বিজেপি। সেই ভোট আবারও তৃণমূলমুখী করতেই মমতা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news