নিজস্ব সংবাদদাতা
হরিয়ানায় দুই কাশ্মীরি ছাত্র নিগ্রহকে কেন্দ্র করে শনিবার উত্তাল হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। বিরোধীরা এব্যাপারে সরকারের জবাবদিহিও চান। এদিকে এদিন ঘটনার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার হরিয়ানার মহেন্দ্রগড়ে নমাজ সেরে ফেরার পথে জম্মু কাশ্মীরের দুই ছাত্রকে আটক করে ১৬-২০জন দুষ্কৃতি। ঘটনার কড়া সমালোচনা করে তদন্তের দাবি করেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news