চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পাঁচ তবলিঘ-ই-জামাত (Tabligh-E-Jamat) সদস্যের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করল নয়ডা পুলিশ। অভিযোগ এঁরা এঁদের ভ্রমণের ইতিহাস গোপন করেছিলেন। দিল্লিতে জামাতের সভায় এঁরা যোগ দিয়েছিলেন কিন্ত সেই তথ্য এঁরা স্বেচ্ছায় প্রশাসনকে জানান নি। নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দ্র জানিয়েছেন এঁরা সবাই দিল্লির জামাতের সভায় যোগ দেন। তারপর চুপচাপ নয়ডায় ফিরে আসেন। কাউকে সভায় যোগ দেওয়ার ব্যাপারে কিছু জানান নি। অনিচ্ছাকৃত সংক্রমণ ছড়ানোর চেষ্টার অভিযোগে এঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, মার্চে দিল্লি মার্কাজে তবলিঘ-ই-জামাতের সভা নিয়ে বিস্তর হইচই শুরু হয়।বহু বিদেহি যোগ দেন এতে। সংক্রামিত হন অনেকেই। জামাতের সদস্যদের অনুরোধ করা হয় যে তাঁরা যেন সভায় যোগদানের ঘটনা না লুকোন। কারণ তাতে সামগ্রিক বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে অনেকেই কান দেন নি। এঁদের কথা নয়ডায় এক পড়শির মাধ্যমে জানতে পারে পুলিশ। এরপরই ১৪ দিনের কোয়রান্টিনে পাঠানো হয় এঁদের। সেই সময় সীমা শেষ হয়েছে সম্প্রতি। তারপরই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news