Breaking News
Home / TRENDING / রেশন দুর্নীতি : কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীকে টুইট খোঁচা রাজ্যপালের

রেশন দুর্নীতি : কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীকে টুইট খোঁচা রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজভবনের বাণে আবারও বিদ্ধ নবান্ন।

বুধবার ফের রেশন ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধে টুইট করেছেনৎরাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রীর উদ্দেশে রেশন ব্যবস্থায় কালোবাজারি ও রাজনৈতিক হাঙরদের তাণ্ডব রুখতে বলেছেন তিনি। তাঁর মতে, বিভিন্ন জায়গা থেকে গণবন্টনের যে রিপোর্ট আসছে তা আশঙ্কাজনক। এদিন পর পর তিনটি টুইট করেছেন তিনি। সেই টুইটে রেশনে কালোবাজারি চলছে বলেও অভিযোগ করেন তিনি। তা ঠেকাতে সরকারি আধিকারিকদের এগিয়ে আসার পরামর্শও দিয়েছেন তিনি। নতুবা গরীব জনতাকে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া সম্ভব হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জগদীপ ধনখড়।

https://twitter.com/jdhankhar1/status/1257876834760323074?s=19

প্রথম দু’টিতে লকডাউন চলাকালীন কোন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য কতটা খাদ্যশস্য পাচ্ছে তার পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, “গত ৫ মে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (নাফেড) ৯ হাজার ৮৮৯ মেট্রিক টন মুসুর ডাল ‘ফ্রি রেশন’ হিসাবে পাঠিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬০০ মেট্রিক টন নেওয়া হয়েছে। বাকি শস্য দু’দিনের মধ্যেই পৌঁছবে।” দ্বিতীয় টুইটে রাজপাল অভিযোগ করেছেন, “প্রধানমন্ত্রীর কল্যাণ অন্ন যোজনা নিখরচায় বিনামূল্যে লোকেশন তিন মাস ৫ কেজি চাল এবং প্রতি পরিবারের জন্য প্রতি মাসে এক কেজি ডাল দিচ্ছে। বিতরণ রিপোর্ট উদ্বেগজনক। কর্মকর্তাদের রাজনীতি এর থেকে দূরে রাখুন এবং ডাইভার্শন / সাইফন হাঙ্গর দূরে রাখতে হবে।

তৃতীয় টুইটে কার্যত তৃণমূল শাসিত সরকারকে কালোবাজারি রুখতে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। আক্রমণাত্মক সুরে তিনি বলেছেন, “পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (PDS) কালোবাজারি ও পাচারে যুক্ত থাকা ‘হাঙর’দের রেশন লুঠ ঠেকাতে সরকারি আধিকারিকদের রাজনীতি থেকে সরানোর বন্দোবস্ত করুন। এই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি জায়গা থেকে উদ্বেগজনক সংবাদ এসেছে। কর্মকর্তাদের অবশ্যই রাজনীতি থেকে তাদের কর্তব্য দূরত্ব করতে হবে। দরিদ্রদের অবশ্যই তাদের নিখরচায় সঠিক পরিমাণ এবং গুণমানের রেশন পেতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *