Breaking News
Home / TRENDING / ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট অভিযোগে ফাঁসলেন শিশির অধিকারী

ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট অভিযোগে ফাঁসলেন শিশির অধিকারী

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিঠি পেতেই চক্ষু চড়কগাছ পূর্ব মেদিনীপুরের কাঁথির তৃণমূল সাংসদের। শিশির অধিকারীর (Sisir Adhikari) নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরির অভিযোগ উঠেছে। কিন্তু তার সাফ দাবি, তিনি কাঁথির বাসিন্দা, তাই পশ্চিম মেদিনীপুরে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রশ্নই উঠে না, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি।

এনিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ইমেল করে অভিযোগ পর্যন্ত জানিয়েছেন সাংসদ শিশির। পাশাপাশি, গ্রাহকের উপস্থিতি ছাড়াই ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট খোলা হল, তা জানতে চেয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু পিতা।

আরো জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাছনা ব্রাঞ্চে শিশির অধিকারীর নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে। তাতে অ্যাকাউন্ট নম্বরও প্রকাশ করা হয়েছে, অ্যাকাউন্ট নম্বরটি হল ১২০৯০১০০০০ ৫৩০৪৫। সূত্র মারফত খবর, এই সাংসদের ছবি, স্বাক্ষর, এমনকি নথি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অ্যাকাউন্ট সংক্রান্ত চিঠি পৌঁছায় সাংসদের কার্যালয়ে, এরপরই নড়েচড়ে বসেন শিশির।

এই বিষয়ে সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিকভাবে না পেরে এমন চক্রান্ত। রাজ্যজুড়ে একাধিক আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলছে, সেখানেই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি সাংসদের।

তদন্তের জন্য নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছেন তিনি। গ্রাহকের উপস্থিতি ছাড়া, তার স্বাক্ষর-নথি ব্যবহার করছে ব্যাংক। তাই ব্যাংকের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছেন সাংসদ।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি বলছেন, “ব্যাংক কেন্দ্রের, অর্থমন্ত্রক কেন্দ্রের। হতেই পারে শিশিরবাবুকে ব্ল্যাকমেল করতে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি। শিশিরবাবু তো এখনও বিজেপিতে যোগ দেননি। তাঁকে হয়তো দলে টানতেই এই কাজ করছে বিজেপি। কে জানে!”

পাল্টা জবাব দিয়েছেন, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তার কথায়, “শিশিরবাবু প্রবীণ নেতা, তার ছেলে বিজেপিতে এসে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ছেন। তার বদলা নিতেই শিশিরবাবুকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। মুকুল রায়, অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল তৃণমূল। সেটারই পুনরাবৃত্তি”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *