Breaking News
Home / TRENDING / বিজেপির জয়ের হাসি রাজ্যেও, লক্ষ্য পূরণে এগোচ্ছে মোদি, শাহ, মুকুলের দল

বিজেপির জয়ের হাসি রাজ্যেও, লক্ষ্য পূরণে এগোচ্ছে মোদি, শাহ, মুকুলের দল

ওয়েব ডেস্ক:

গোটা দেশের মতোই বিজেপির জয়ের হাসি রাজ্যেও। শেষ খবর পাওয়া পর্যন্ত এ-রাজ্যের ১৬ থেকে থেকে ১৯ আসনে এগিয়ে আছে বিজেপি। অন্য দিকে শাসক দল তৃণমূলে এগিয়ে ২০ থেকে ২৪ টি আসনে। অর্থাৎ গড় হিসেবে যা আশঙ্কা করেছিল সবকটি এক্সিট পোল সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে বাস্তব ফলাফলে। এমনকী মুকুল রায় সহ বিজেপি নেতারা যে দাবি করেছিলেন, রাজ্যের কতকটা তেমনই ফল করতে চলেছে বিজেপি। এতদিনে সবার জানা লোকসভায় পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছিল বিজেপি। একই কারণে আমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসংখ্য সভা করেছিলেন এখানে এসে। প্রায় সব নেতাই জানিয়ে ছিলেন তাঁদের লক্ষ্য মমতার রাজ্য থেকে ২২ টি আসন ছিনিয়ে নেওয়া।

কয়েক রাউন্ড গণনার পর রাজ্য জুড়ে বিজেপি নেতারা যেভাবে এগিয়ে চলেছেন তাতে করে মোদি, শাহ, মুকুলদের টার্গেট অক্ষরে অক্ষরে মিলে গেলে অবাক হওয়ার কিছু নেই। সর্বশেষ ফলাফল পেতে পেতে যদিও গভীর রাত। তবু ইতিমধ্যে গেরুয়া আবির নিয়ে বিজয় উৎসবে মেতে উঠেছেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে টিভিতে চোখ রেখে নিস্তব্ধ তৃণমূলের রাজ্য দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *