নিজস্ব সংবাদদাতা:
চৌরঙ্গির বহুতলে বিধ্বংসী আগুন। শুক্রবার সকালের ঘটনা। আগুন লেগে যায় চৌরঙ্গি রোডের একটি বহুতলে। রবীন্দ্র সদনের কাছাকাছি এক্সাইড মোড়ের ওই বহুতলের চারতলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে বহুতল থেকে হুড়মুড় করে বেরিয়ে আসেন লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।

এই ঘটনার ফলে ধোঁয়ায় ভরে যায় রবীন্দ্রসদন চত্বর। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সময় যত গড়ায় ততই আগুন ছড়িয়ে পড়ে ফলে বলে খবর।
ওই বহুতলে কেউ আটকে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। আগুন যাতে আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছেন দমকল ও বিপর্যয় মোকাবিলা টিম। সকালের ব্যস্ত সময় এই ঘটনা ঘটায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news