Breaking News
Home / TRENDING / মহিলার চোখের ভেতর জ্যান্ত মৌমাছি, তাজ্জব গোটা দুনিয়া

মহিলার চোখের ভেতর জ্যান্ত মৌমাছি, তাজ্জব গোটা দুনিয়া

ওয়েব ডেস্ক:

ঘটনা ভয়ঙ্কর। তদুপরি অবিশ্বাস্য। সাধারণত চোখে ধুলোবালি ঢুকে থাকে। তাতেও যথেষ্ট ঝঞ্ঝাট পোহাতে হয়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সময় কাচ পাথরের টুকরো ঢুকেও মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গটির ক্ষতি হয়ে যায়। তাই বলে তিন তিনটি মৌমাছি চোখের মধ্যে! হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে চিনের এক মহিলার সঙ্গে। যা দেখে চিকিৎসকেরা পর্যন্ত তাজ্জব বনে গেছেন। কিন্তু এখানেই অবাক হওয়ার পালা শেষ হয়নি। অপরেশন করতে গিয়ে চিনের ফুয়াইন হাসপাতালের ডাক্তাররা দেখেন ওই তিনটি মৌমাছিই জীবিত। তারা দিব্য ওই মহিলার চোখের ভেতরের ঘরসংসার পেতে বসেছে। এই ঘটনা জানাজানি হতেই সাড়া পড়ে গেছে গোটা পৃথিবীতে।

বিখ্যাত মার্কিন দৈনিক ‘দ্য সান’ জানিয়েছে, মানুষের চোখের ভেতরে অন্য প্রাণীর জীবিত অবস্থায় থাকার ঘটনা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। জানা গিয়েছে, ওই মহিলা চোখে সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এইসঙ্গে তাঁর চোখ দিয়ে নিরন্তর অশ্রুপাত হচ্ছিল। চিকিৎসকেরা ভদ্রমহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে বাড়ির পাশে আগাছা পরিস্কারের কাজ করছিলেন মহিলা। তারপর থেকেই চোখে অস্বস্তি বোধের শুরু। যাই হোক, আসল কথা হল অপরেশন করে কর্নিয়ার ভেতর থেকে তিনটি জ্যান্ত মৌমাছিকে বের করা হয়।

প্রসঙ্গত, এর আগে এক মহিলা চোখে অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হলে অপরেশনের পর দেখা যায় ওই মহিলার চোখের ভেতর রয়েছে একটি পুরনো কন্টাক্ট লেন্স। যা নাকি প্রায় ২৮ বছর আগে অসাবধানতা চোখের ভেতর ঢুকে গিয়েছিল। তবে এই ঘটনাও তেমন কিছু নয়, বরং এক মহিলার চোখের ভেতর থেকে তিন তিনটি জ্যান্ত মৌমাছি পাওয়ার ঘটনাটিকে নিয়েই এখন শোরগোল পড়ে গেছে গোটা দুনিয়ায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *