Breaking News
Home / TRENDING / লক ডাউন : কিছুটা হলেও সুখবর, ভারতে কমল বেকারত্বের হার

লক ডাউন : কিছুটা হলেও সুখবর, ভারতে কমল বেকারত্বের হার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিড-১৯ (Covid-19) মহামারীর সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশের নানা প্রান্তের মানুষ নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর এই সমস্যা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যে একেবারে বিপন্ন করে দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বেকারত্বের হার প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ছে। আর এরই মাঝে আগস্টের থেকে সেপ্টেম্বরের বেকারত্বের হার বেশ কিছুটা কমলো। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক্স-এর তথ্য অনুযায়ী আগস্ট মাসে বেকারত্বের হার যেখানে ছিল ৮.৩৫ ক শতাংশ সেখানে সেপ্টেম্বরে বেকারত্বের কমে হয়েছে ৬.৬৭ শতাংশ। যা এ পর্যন্ত গত ১৮ মাসের মধ্যে সব থেকে কম। এ প্রসঙ্গে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক্স-এর সিইও মহেশ ব্যাস বলেন- “যেখানে লকডাউন হওয়ার পর থেকেই এম্প্লয়মেন্ট-এর হার প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ছিল, সেখানে হঠাৎ এই পরিবর্তন নতুন আশার আলো দেখাবে”।

তবে এরই মধ্যে নতুন কাজে যুক্ত হওয়া শ্রমিকদের মধ্যে কাজ করতে যাওয়ার প্রবণতা বেশ কম চোখে পরছে, যার প্রভাব একেবারেই ভাল হবে না এমনটাই দাবি সিএমআইই-র (CMIE) । এছাড়াও তিনি বলেন এভাবে যদি কর্মসংস্থান বাড়তে থাকে এবং সেই সঙ্গে তাল মিলিয়ে আন-এমপ্লয়মেন্ট মাত্রা কমতে থাকে তাহলে নতুন কাজে যুক্ত হওয়া শ্রমিকের সংখ্যা বাড়তে থাকবে। এলপিআর-এর তথ্য অনুযায়ী কাজ করতে সক্ষম এমন ব্যক্তিরা অনেক বেশি সংখ্যায় কাজে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ যা ইঙ্গিত করে সেপ্টেম্বরের কর্মসংস্থানের দিকে যে উন্নতি হয়েছে তা ২০১৯-২০ অর্থবর্ষের থেকে বেশ ভালো অব্স্থায় রয়েছে।

যদিও ২০১৬-তে নোট বন্দি এবং ২০১৮-তে জিএসটি চালু হওয়ার পর থেকেই দেশের মধ্যে শ্রমিকের সংখ্যা কমতে শুরু করেছিল, কাজ করতে সক্ষম এমন বহু মানুষ কাজ হারিয়ে ঘরে বসতে শুরু করলো আর এই সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকলো। আর এ বছর আগস্টে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়ে ছিল ৮.৩৫ শতাংশতে। আর এই সংখ্যা যদি এইভাবে কমতে থাকতো তাহলে তা ভারতের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতো। ইতিমধ্যেই এবছর কোভিড ১৯ ছড়িয়ে পরার পর থেকেই মে মাসের থেকে বহু মানুষ কাজ হারাতে শুরু করেন। আর কাজ হারাতে হারাতে দেশে এই মুহূর্তে শিক্ষিত বেকারের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৬.৬ কোটিতে। জামাতে ইঞ্জিনিয়ার, টিচার, ফিজিশিয়ান ইত্যাদি নানান ধরনের পেশার মানুষ রয়েছেন। দেশের মধ্যে ১২১কোটি বেতনপ্রাপ্ত চাকরি এপ্রিল মাসের মধ্যেই হারিয়ে যায়। কিছু কিছু পেশার ক্ষেত্রে অগাস্ট মাসের মধ্যে নতুন কর্মসংস্থান হলেও এরকম বহু পেশা রয়েছে যাদের টিকে থাকাটাই বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ হিসেবে দেশে ইতিমধ্যেই বেকারত্বের হার লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছিল। দেশের মধ্যে এই মুহূর্তে ১৮.৯ কোটি বেতনপ্রাপ্ত চাকরির পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *