চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার করোনা ভাইরাসে (Coronavirus) সক্রিয় সংখ্যা এই প্রথম কমতে শুরু করল ভারতে। গতকাল রাত্রের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯,৩৬,০৮৯ ছুঁলো। এই প্রথম ভারতে বোধহয় ১৪ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কোটির নীচে পৌঁছালো। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই এই প্রথম টানা দুই সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা একই জায়গায় স্থিতিশীল ভাবে থাকলো। কার নেতৃত্বে কিভাবে এই প্রবণতা কমলো সে বিষয়ে চোখ রাখা যাক-প্রথমবারের মতো সেপ্টেম্বর ১৬ তারিখে চোখে পড়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে দেখা যায়। এই ঘটনার পরই সক্রিয়ভাবে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়তে শুরু করে। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই আবার পরিবর্তন লক্ষ্য করা শুরু হয়। পাঁচ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পৌঁছেছিল ১,০২০,৮১৩-এ সেপ্টেম্বর ১৭ তারিখের মধ্যে সেই সংখ্যা এসে দাঁড়ায় ৯৩৬,০৮৯-এ। সাতদিনের গড় হিসেব করলে অক্টোবর ৪ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ০.৪% স্থির রয়েছে।
দেশে প্যানডেমিক শুরু হওয়ার পর থেকেই এই প্রথম বিগত ১৪ দিনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। অর্থাৎ গত দু’সপ্তাহে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০,৩৯৮। গত সপ্তাহের শেষে অর্থাৎ অক্টোবর ৪তারিখ পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ৪,২৯০ সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। সেপ্টেম্বরে ২৬ তারিখ থেকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা গড়ে ৮,০২৯ তে পৌঁছাচ্ছিল ঠিক তখন থেকেই এই পরিবর্তন লক্ষ্য করা শুরু হয়।
বিগত কিছু সপ্তাহ ধরে ভারতের কয়েকটি রাজ্য উত্তর প্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমতে দেখা যায়। যদিও এরই মধ্যে মহারাষ্ট্র তামিলনাড়ুর তেলেঙ্গানাতে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেশ চোখে পড়ার মতন বাড়তে দেখা গেছিল। তবে যাই হোক না কেন রাজস্থান, কেরল বা কর্ণাটকে সক্রিয় আক্রান্তের সংখ্যা কিন্তু একটুও কমেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news