নিজস্ব সংবাদদাতা। নালায় পরে মৃত্যু হল এক হস্তি শাবকের। বৃহস্পতিবার ভোরে নাগরকাটা ব্লকের বন্ধ ধরনিপুর চা বাগানের নালার গর্ত থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গত বুধবার রাত এগারটা নাগাদ ডায়না জঙ্গল থেকে একপাল বুনো হাতির দল ধরনিপুর চা বাগানের ১৪ সেকশন হয়ে চেংমারির দিকে যাচ্ছিল। সেই সময় কোনওভাবে হস্তি শাবকটি নালার গর্তের মধ্যে পড়ে যায়। হাতির পালের মধ্যে হস্তি শাবকটিকে বাঁচানোর জন্য তিনটি হাতি থেকে যায়। এবং তারা রাতভোর শুড় দিয়ে টেনে তোলার চেষ্টা করে। এমনকি মাটি ফেলে গর্তটিকে উঁচু করার চেষ্টা করে মা হাতি সহ অন্য দুই হাতি । কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। টেনে তোলার চেষ্টায় হস্তিশাবকটির অল্প শুড় ছিড়ে যায়। মাটি ফেলার ফলে বাচ্চাটি আরো নিচের দিকে ঢেকে যায়। ফলে ওই হস্তিশাবকটির মৃত্যু হয়েছে বলে অনুমান বন দপ্তরের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news