Breaking News
Home / TRENDING / ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার

ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার (Deputy Chief Election Commissioner) তথা কমিশনে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন-সহ দুই কর্তার।আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসতে পারেন তাঁরা। শনিবার পর্যন্ত বাংলায় থাকতেও পারেন নির্বাচনী আধিকারিকেরা। রাজ্যকে তিন ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ খতিয়ে দেখবেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রথম দফায় জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বৈঠক হয়েছে। সেই বৈঠকে জেলা প্রশাসনকে সময়সীমাও বেঁধে দিয়েছে সিইও দপ্তর। আগামী সোমবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তৈরি হয়ে গিয়েছে ঝুঁকিপূর্ণ বুথের ম্যাপিংয়ের কাজও।

বিরোধীরা বারবারই বাংলার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছে। সম্প্রতি বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় রাজনীতির ময়দান। আরও জোরাল হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। ভোট শুরুর আগেই নির্বাচন কমিশনের ওপর বিরোধীদের চাপের রাজনীতি শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) । বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সন্ত্রাস করতে চাইছেন। যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের অংশ না নিতে পারেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে পশ্চিমবঙ্গের নির্বাচন বড় চ্যালেঞ্জ কমিশনের কর্তাদের কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *