Breaking News
Home / TRENDING / “গলি গলি মে হ্যায় শোর ! দুয়ারে দুয়ারে চাল চোর।” তৃণমূলের কর্মসূচিকে তীব্র কটাক্ষ ভারতীর

“গলি গলি মে হ্যায় শোর ! দুয়ারে দুয়ারে চাল চোর।” তৃণমূলের কর্মসূচিকে তীব্র কটাক্ষ ভারতীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“গলি গলি মে হ্যায় শোর ! দুয়ারে দুয়ারে চাল চোর।” এভাবেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জনসভায় তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির (BJP) সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস কর্মসূচি করছে ‘দুয়ারে দুয়ারে সরকার’। আসলে গলি গলি মে হ্যায় শোর ! দুয়ারে দুয়ারে চাল চোর। নরেন্দ্র মোদিজি গরিব মানুষের জন্য ৫ কেজি করে চাল দিল। কিন্তু, সব চাল চুরি করে নিল তৃণমূল।” ভারতী আরও বলেন, “অনেকে জানেন না তাদের জন্য এই চাল বরাদ্দ হয়। কিন্তু, যারা জানেন কেন্দ্রীয় সরকার চাল দেয়, তাঁরা এটাও জানেন তৃণমূল নেতাদের সঙ্গে চালের রফা অনেক আগেই ডিলারদের সঙ্গে হয়ে যায়।” প্রসঙ্গত, পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই কর্মসূচিকে তেড়ে আক্রমণ করে ভারতী বুঝিয়ে দিলেন তৃণমূলের কৌশলের পাল্টা কৌশল ও বিজেপির কাছে তৈরি রয়েছে।

গতকাল ডায়মন্ড হারবারে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ওপর ঘটনায় যাবতীয় দায় ছেড়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা উল্লেখ করে ভারতী ঘোষ বলেছেন, “মাননীয়া বলেছেন তাঁর কাছে নাকি কোনওরকম খবর ছিল না। আপনি তো রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী। তাহলে এই ধরনের ঘটনা ঘটলে দায় কার ?” তিনি আরও বলেন, “জোর করে মানুষের ভোট লুঠ করতে চাইছেন। যাতে আপনি ক্ষমতায় থাকতে পারেন। রাজ্যের গরিব জনতা যেমন আপনাকে ভয় পায় না। তেমনই ভারতীয় জনতা পার্টির কোনও সৈনিক আপনাকে ভয় পান না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *