Breaking News
Home / TRENDING / মনোনয়নে এক্সট্রা টাইম! হাতছাড়া কেষ্টর ট্রফি

মনোনয়নে এক্সট্রা টাইম! হাতছাড়া কেষ্টর ট্রফি

ঈষাণিকা ভোরাই

শেষ পর্যন্ত বিরোধীদের অভিযোগ স্বীকার করে নিল রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সুপ্রিম কোর্টের সংকেত বুঝে মনোনয়ন জমা দেওয়ার দিন একদিন বাড়ানো হল। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হলো। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতেই লেখা রয়েছে যারা বিভিন্ন কারণে সোমবারের মধ্যে মনোনয়ন জমা দিতে পারেননি তারা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা এগারোটা থেকে তিনটের মধ্যে তাদের মনোনয়ন জমা দিতে পারবেন। রাজ্য নির্বাচন কমিশনের এই নির্দেশেই পরিষ্কার যে বিরোধীরা এতদিন যে দাবি করে আসছিল তার যথার্থতা রয়েছে। ফলে রাজ্য নির্বাচন কমিশনকেও সেটা মেনে নিতে হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের পর মুকুল রায় জানান,”এটা বিজেপির নৈতিক জয়। তার সঙ্গে এই রায়ের ফলে এটাই প্রমাণিত হল যে তৃনমূলের নৈরাজ্যের বিরুদ্ধে এরাজ্যে বিজেপি একমাত্র লড়ছে।” বিরোধীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন‌ই এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।


একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গেল বীরভূম জেলা পরিষদে অনুব্রতর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। কমিশনের নির্দেশ মতো বীরভূমে বিরোধীরা মঙ্গলবার মনোনয়ন জমা দিতে পারলে কেষ্টর ‘চড়াম চড়াম ঢাক’ বাজিয়ে.আদায় করা বিনাপ্রতিদ্বন্দিতায় জয়ের ট্রফি হাতছাড়া হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *