Breaking News
Home / TRENDING / শবরীমালা নিয়ে ভোট প্রচারে না, কমিশনের কড়া নির্দেশিকা

শবরীমালা নিয়ে ভোট প্রচারে না, কমিশনের কড়া নির্দেশিকা

ওয়েব ডেস্ক:

শবরীমালা নিয়ে নির্বাচনী প্রচারে না। সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগেই নিষেধাজ্ঞা জারি করেছে যে নির্বাচনী প্রচারে সেনা বাহিনীর ছবি ব্যবহার করা যাবে না। তাছাড়া গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর গোটা দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে। এবার শবরীমালা নিয়ে নির্দেশিকা জারি করল কেরলের নির্বাচন কমিশন। সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক টিআর মিনা কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল শবরীমালাকে প্রচারের স্বার্থে ব্যবহার করতে পারবে না।

যে রাজনৈতিক দল শবরীমালাকে ইস্যু করে ভোটারদের কাছে ভোট চাইতে যাবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
শীর্ষ আদালতের রায় নিয়ে কোনও রকম রাজনৈতিক প্রচারকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলেই বিবেচিত করা হবে।

প্রসঙ্গত, এবার কেরলে এক দফায় ভোট হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *