Breaking News
Home / TRENDING / সৃজিৎ-এর নতুন ছবি নিয়ে চ্যানেল হিন্দুস্থানের আড্ডায় যিশু ও রুদ্র

সৃজিৎ-এর নতুন ছবি নিয়ে চ্যানেল হিন্দুস্থানের আড্ডায় যিশু ও রুদ্র

কিশোর ঘোষঃ

পুজোয় আসছে সৃজিৎ-এর ‘এক যে ছিল রাজা’। বলা বাহুল্য এবার পুজোয় অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই ছবি। কারণ ‘সন্ন্যাসী রাজা’ই ‘এক যে ছিল রাজা’।  গত সোমবার দুপুরে ভাওয়ালের জমিদার রিপন স্ট্রিটের যে বাড়িতে নিজেকে প্রমাণ করতে মামলা করার সময় ছিলেন, যে বাড়িতে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়, সেখানেই হল সৃজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র ট্রেলর লঞ্চ। সেখানেই চ্যানেল হিন্দুস্তানের সঙ্গে দুর্দান্ত আড্ডা দিলেন রুদ্রনীল আর যিশু। বলে রাখা ভালো, উত্তমকুমার যে চরিত্রে করেছিলেন সেই চরিত্রে এবার যিশু সেনগুপ্ত। যিশুর জীবনের অন্যতম সেরা ব্রেক হতে চলেছে যে ‘এক যে ছিল রাজা’ তা স্বীকার করলেন অভিনেতাও। জানালেন, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে অভিনয় করতে হয়েছে তাকে। ছবিটিকে নিয়ে ভীষণ ভাবে উচ্ছসিত দেখাল রুদ্রনীল আর যিশুকে। তার একটা কারণ যেমন ছবির গল্প, একটা কারণ  যেমন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, তেমনি অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। যে দুই কিংবদন্তি অভিনেতা এই ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন। এরা সকলেই সোমবার ১১২ রিপন স্ট্রিটে উপস্থিত ছিলেন।  এছাড়াও ছিলেন জয়া এহসান, অনিবার্ণ ভট্টাচার্য প্রমুখ।

একটা কথা, ‘এক যে ছিল রাজা’ নিয়ে কিছু বলতে গেলে ‘সন্ন্যাসী রাজা’ প্রসঙ্গ আসবে বটে। কিন্তু পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের মতে পুরনো ছবিটির সঙ্গে অনেক অমিল পাবেন দর্শক। সৃজিৎ-এর দাবি, বর্তমান ছবিটি অনেক বেশি ইতিহাসকে অনুসরণ করে তৈরি হয়েছে। মুক্তি পেলেই সেকথা প্রমাণ হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *