Breaking News
Home / TRENDING / ডেপুটি মেয়রের পর এবার মেয়রকে জেরার নোটিশ ইডির

ডেপুটি মেয়রের পর এবার মেয়রকে জেরার নোটিশ ইডির

ওয়েব ডেস্ক :

ডেপুটি মেয়র ইকবাল আহমেদের পর মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়কে নোটিশ দিল ইডি। সুত্রের খবর, আজ ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে কলকাতার মেয়রকে। নোটিশে মেয়রকে ইডির দফতরে দেখা করতে বলা হয়েছে। নারদা কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল একাধিক রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে। বাদ যাননি তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এস এম এইচ মির্জাও। নারদার বিডিও ক্লিপে টাকার বান্ডিল নিতে দেখা গিয়েছিল অনেককেই। তার মধ্যে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়কে। বিধানসভা নির্বাচনের আগে নারদার এই স্টিং-অপারেশনকে ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। অভিযোগের তীর গিয়ে পড়ে বিজেপির দিকে। তৃণমূলকে নির্বাচনে পরাস্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু টাকা নেওয়ার অপবাদ ঘোঁচে না। একের-পর-এক অভিযুক্তকে দফতরে ডেকে জেরা করতে থাকে ইডি। প্রথমে এস এম এইচ মির্জা পরে তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। বাদ ছিলেন মেয়র। এবার তাঁকেও হাজির হওয়ার নির্দেশ দিলো ইডি।

 

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *